বেলাল খান (প্রতিষ্ঠাতা)



প্রতিষ্ঠাতার বাণীঃ

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় তারুণ্যদীপ্ত জনসম্পদকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানবসম্পদে পরিণত করার দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ আমাদের শিক্ষা ব্যবস্থা। আর এই অগ্রযাত্রার স্বপ্ন সারথিরূপে শিল্প নগরী নরসিংদীকে শিক্ষা নগরীতে পরিণত করতে সদা জাগ্রতভাবে কাজ করে যাচ্ছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্ এর একঝাঁক তরুণ, মেধাবী ও বিচক্ষণ শিক্ষক, যাদের অনুশাসন এবং মায়াবী স্নেহের পরশে প্রতিনিয়ত গড়ে উঠছে হাজারো শিক্ষার্থীর স্বপ্নময় ভবিষ্যৎ। শিক্ষার মানদণ্ডে একবিন্দুও ছাড় দিতে রাজি নয় এই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা। কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না। এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা। এ কলেজের শিক্ষার্থীরা জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয়ে নিবেদিত হবে। আশা করি এ কলেজের শিক্ষার্থীরা নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথেষ্ট সচেতনভাবে বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে। সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শাণিত করবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। বিজ্ঞানমনস্কতা, মুক্তচিন্তা, ন্যায়বোধ, মানবিকতা, উদারতা, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় ঋদ্ধ হয়ে বিজ্ঞান-প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি, অবাধ তথ্যপ্রবাহ এবং বিশ্বায়নের যুগে চরম ভোগবাদী মানসিকতা পরিহার করে সৃজনশীল মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই নৈতিক সংকট থেকে পরিত্রাণে পথ দেখাবে; মানবতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে।

বেলাল খান
প্রতিষ্ঠাতা
নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্ , নরসিংদী
মোবাইল: ০১৭২৩৩৫৫৭১৯

বেলাল খান
প্রতিষ্ঠাতা